শুরু হলো পথচলা
ইনবাত এডুকেশনের তাজউইদের ৬০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় ইনবাত এডুকেশনের পথচলা
এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানুন।
এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানুন।
এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানুন।
কুরআনের তাজউইদ ও কিরাআত নিয়ে আপনার মনে বহুদিন জমিয়ে রাখা প্রশ্নগুলোর উত্তর এখন পেয়ে যাবেন খুব সহজে।
বইটি সম্পর্কে বিস্তারিত জানুন।
বইটি সম্পর্কে বিস্তারিত জানুন।
আপনার কোডিং দক্ষতা উম্মাহ ও কুরআনের খেদমতে কাজে লাগিয়ে নিজের জন্য সদকায় জারিয়াহর ব্যবস্থা করতে পারেন।
২০২১ সালে করোনার লকডাউনের সময় ঘরে আটকে পড়া মানুষদের জন্য অনলাইন শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্ম ইনবাত এডুকেশন এর সূচনা ঘটে কুরআন তিলাওয়াত শেখানোর উদ্দেশ্যে। এটি ছিল একটি সাময়িক উদ্যোগ, কিন্তু দ্বীনী সমাজে ব্যাপক সাড়া পেয়ে আমরা বুঝি— এমন একটি প্রয়াস উম্মাহর প্রয়োজন মেটাতে পারে গভীরভাবে। তাই, পরবর্তীতে এটিকে একটি স্থায়ী ও সুদূরপ্রসারী উদ্যোগে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম থেকেই ইনবাত এডুকেশন কুরআন শিক্ষার গুরুত্বপূর্ণ শাখা তাজউইদ-কে অগ্রাধিকার দিয়ে এসেছে। সহজবোধ্য, সংক্ষিপ্ত কিন্তু কার্যকর পদ্ধতিতে তাজউইদের প্রাথমিক ও মধ্যম পর্যায়ের জ্ঞান ছড়িয়ে দিতে আমরা সচেষ্ট হয়েছি, যেন দেশের মানুষদের কুরআন তিলাওয়াত উন্নত হয় ও যোগ্য তাজউইদের শিক্ষক গড়ে তোলা সম্ভব হয়— যার আজ বড়ই অভাব।
এভাবেই একে একে শুরু হয় শুদ্ধ তিলাওয়াত চর্চার জন্য নাযেরা কোর্স, তিলাওয়াতের মানোন্নয়নের জন্য তাহসীন প্রোগ্রাম ও তাজউইদসহ কুরআন সম্পূর্ণ তিলাওয়াত করে সনদপ্রাপ্তির জন্য ইজাযাহ প্রোগ্রাম।
ফলে এই কয়েক বছরে আমাদের প্ল্যাটফর্মে কুরআনের তাজউইদের শিক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৫০০০+। আর ইতোমধ্যে প্রায় ৩০ জন শিক্ষার্থী ইজাযাহ পেয়ে যোগ্য শিক্ষক-শিক্ষিকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
এই জ্ঞান ও অভিজ্ঞতাকে মাঠপর্যায়ে কাজে লাগানোর লক্ষ্যে শুরু হয়েছে আমাদের বিশেষ উদ্যোগ— তারতীল প্রজেক্ট। আমাদের উদ্দেশ্য:
➲ দেশে কুরআন চর্চার গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা
➲ তিলাওয়াতের দুর্বল অবস্থা থেকে উত্তরণ
➲ সাধারণ মানুষের জন্য তাজউইদ শেখা সহজতর করা
➲ তিলাওয়াত চর্চা বৃদ্ধির মাধ্যমে জাতির প্রতি আল্লাহর সন্তুষ্টি হাসিল করা।
আপনিও আমন্ত্রিত এই কাফেলায়। আমরা প্রত্যেকে যদি আমাদের সাধ্য, সামর্থ্য ও দক্ষতা দিয়ে সহায়তার উদ্দেশ্যে এগিয়ে আসি তাহলে আল্লাহর কালামের নূর প্রতিটি ক্বলবে মহিমা ছড়াবে ইন শা আল্লাহ।
শুরু হলো পথচলা
ইনবাত এডুকেশনের তাজউইদের ৬০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় ইনবাত এডুকেশনের পথচলা

'কুরআনের শব্দচর্চা'
৫১ জন মিলে কুরআন থেকে প্রায় ১০,০০০ শব্দ খুঁজে বের করে সন্নিবেশন করেছেন এই বইটিতে যা প্রকাশিত হয়েছে ইনবাত পাবলিকেশন থেকে।

তা'লীম প্রজেক্টের প্রথম কেন্দ্র
সাভার ফুলবাড়িয়া এলাকায় একটি কক্ষে ২ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকাসহ নারী ও শিশুদের নিয়ে শুরু হয় তা'লীম প্রজেক্ট - ১।

'তুহফাতুল আত্বফাল' বঙ্গানুবাদ ও ব্যাখ্যা
মানযুমাহ সিরিজের মাধ্যমে তাজউইদ সম্পর্কিত মৌলিক ছন্দবদ্ধ রচনাগুলো বাংলা ভাষায় অনুবাদের উদ্যোগ নেয়া হয়েছে।