কুরআনের আলো পৌছে যাবে প্রতিটি ঘরে আপনার সহায়তায় |
তা'লীম প্রজেক্ট
প্রেক্ষাপট
ঢাকার অদূরে সাভারে অবস্থিত ফুলবাড়িয়া এলাকায় বসবাসরত মানুষদের মাঝে দ্বীনের প্রতি বেশ আগ্রহ রয়েছে। কিন্তু বিশেষত নারীদের মাঝে শুদ্ধ তিলাওয়াত শেখার মতো ব্যবস্থা সেখানে নেই সে সাথে সঠিক দ্বীনের জ্ঞান আহরণের সুযোগও তেমন নেই। এজন্য আমাদের এই উদ্যোগ। ইতোমধ্যে একটি ঘর এবং ২ জন শিক্ষিকা নিয়ে প্রজেক্টটি চলমান রয়েছে।
যেসব খাতে ব্যয় হবে
প্রজেক্টটির তহবিল পূর্ণ হয়েছে
প্রেক্ষাপট
ঢাকায় অবস্থিত অন্যতম বড় একটি বস্তি হচ্ছে মিরপুর জনতা হাউজিং বস্তি। এখানে প্রায় ১৫০০ পরিবারের বসবাস। কিন্তু দ্বীন সম্পর্কে জ্ঞানের অভাবে বহুবছর ধরে এই বস্তিতে চলে আসছে মারামারি, খুন-খারাবি, অসৎ কর্মকাণ্ড ও মাদক ব্যবসা। সেজন্যই প্রথমিকভাবে আমরা এখানে নারী ও শিশুদের জন্য কুরআন তিলাওয়াত ও প্রয়োজনীয় দ্বীনি শিক্ষার ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছি যা ভবিষ্যতে পুরুষদের মাঝেও বিস্তৃত হবে ইন শা আল্লাহ। আল্লাহ কবুল করলে হয়তো এখান থেকে একটি দল বের হয়ে আসবে যারা তাঁদের পরিবার ও স্বজাতিকে দ্বীনের পথে আহ্বান করবে এবং বর্তমান অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
যেসব খাতে ব্যয় হবে
প্রজেক্টটিতে এখন পর্যন্ত সংগ্রহিত তহবিল
প্রেক্ষাপট
চাঁদপুর জেলার টাহরখিল গ্রামে নারীদের মাঝে দ্বীনের সঠিক জ্ঞান, শুদ্ধ কুরআন তিলাওয়াত এমনকি পর্দার বুঝও নেই বললেই চলে। কেননা গ্রাম্য পরিবেশে নারীদের নিয়ে একদমই কাজ হয় না। ফলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাববার বিষয় রয়েছে। অপরদিকে গ্রামটিতে বিভিন্ন এনজিও ব্যাপক সক্রিয়। এমতাবস্থায় উক্ত গ্রামের নারী ও শিশুদেরকে কেন্দ্র করে উদ্যোগ নেয়া আবশ্যক হয়ে দাঁড়িয়েছে।
