বর্ণে বর্ণে ছড়িয়ে যাক কল্যাণের আহ্বান |
বাল্লিগ প্রজেক্ট
কুরআনের শব্দ চর্চা
ইলমুত তাজউইদ হচ্ছে কুরআন কেন্দ্রিক সকল জ্ঞানের দরজা। প্রত্যেক কুরআন শিক্ষার্থীকে এই সদর দরজা খুলেই প্রবেশ করতে হয় কুরআনের বিষ্ময়কর জগতে। তাই তাজউইদের শিক্ষা প্রদান ও এর প্রয়োগ পদ্ধতি উম্মাহর জন্য সহজ করে দেয়া নিঃসন্দেহে মুফিদ একটি কাজ। একারণেই আখিরাতের পাথেও সাধ্যমতো জোগাড় করে নেয়ার আশায় ‘তারতীল প্রজেক্ট’ এর ছত্রতলে জড়ো হয়েছিলো ৫০ এরও অধিক ভাই-বোন। দলবদ্ধভাবে তারা কুরআনের মায়াভরা শব্দ একটি একটি করে কুড়িয়ে কোঁচরে রেখেছে পরম যত্নে। অতঃপর শুরু হয়েছে ‘কুড়ানো ফুল দিয়ে মালা বুনন’। এভাবেই প্রায় দুই বছর অবাধ পরিশ্রমের পর আজ পাঠক ‘কুরআনের শব্দ চর্চা’ বইটি হাতে নিয়ে পড়ছে…
তুহফাতুল আত্বফাল - বঙ্গানুবাদ ও ব্যাখ্যা
২০২১ সালে তাজউইদ সম্পৃক্ত আমার প্রথম সংকলন ‘মালামিহু ফিত তাজউইদ’ প্রকাশ পায়। এরপর থেকে আজ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী এই কিতাবটি আমার কাছে পড়েছেন। কিতাবটিতে আমি তাজউইদ বিষয়ক সেই মৌলিক মানযূমাহগুলোর (ছন্দবদ্ধ রচনা) উল্লেখ করেছিলাম আর সেগুলো সম্পর্কে গুরুত্বারোপ করেছিলাম যাতে তাজউইদের ভবিষ্যৎ শিক্ষকেরা উক্ত শাস্ত্রের শিকড় সম্পর্কে অজানা না থাকেন। আমার কাছের কিছু শিক্ষার্থী অনুরোধের সুরে বলেতেন যে, আমি যাতে মানযুমাহগুলো বাংলায় অনুবাদ করি। কিন্তু সেই সময় দুটি বিষয় আমার জন্য বাধা ছিল। একটি হচ্ছে আমার অযোগ্যতা। দ্বিতীয়টি হচ্ছে, মানুষের মাঝে এই মানযুমাহগুলোর গ্রহণযোগ্যতার অভাব। কিন্তু বর্তমান সময়ে আশার বাণী হচ্ছে; আলেম, হাফেয, ক্বারী আর বিশেষভাবে সাধারণ শিক্ষায় শিক্ষিত ভাই-বোনেরা ব্যাপকভাবে…
