কুরআনের খেদমতেআপনার সময়, সামর্থ্য ও দক্ষতা দিয়ে|যুক্ত হন।
ভাবুন, হাশরের ময়দানে যখন সকলে নিজেদের আমল নিয়ে আশঙ্কিত থাকবে, ঠিক তখন আল্লাহর সামনে তাঁর সর্বশেষ কিতাব আপনার পক্ষে সাক্ষ্য দিচ্ছে যে, আপনি মানুষের নিকট কুরআনের বাণী ছড়িয়ে দিতে উদ্যোগী ছিলেন। কতই না আনন্দকর হবে সেই মুহূর্তটি। আপনার আমলের সাক্ষ্য দিবে খোদ আল্লাহর কালাম।
কীভাবে যুক্ত হতে চান?
ত্বালাবা প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অবস্থান অনুযায়ী প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত তাজউইদ শিক্ষকদের সহজেই খুঁজে পাবে, যাদের থেকে বিশুদ্ধভাবে কুরআন শিখতে পারবে। কুরআনের তাজউইদ ও কিরাআত বিষয়ক প্রশ্নোত্তরের ব্যবস্থাও রয়েছে। তাছাড়া, যারা আরবি ক্যালিগ্রাফিতে আগ্রহী, তারা চাহিদা অনুযায়ী আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ ক্যালিগ্রাফারদের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ক্যালিগ্রাফি করাতে পারবেন।
Loading…

প্রতিটি মুসলিমের ওপর একটি বড় দায়িত্ব হলো মানুষের কাছে দ্বীনের সওগাত পৌছে দেয়া, যদিও মাত্র একটি আয়াত হয়।
বাল্লিগ প্রজেক্ট হলো আমাদের প্রকাশনা বিষয়ক বিভাগ, যার মাধ্যমে আমরা কুরআন-ভিত্তিক জ্ঞান, ইসলামি চিন্তা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে প্রকাশ করি বই, পুস্তিকা ও বিভিন্ন কনটেন্ট।
এই প্রজেক্টের উদ্দেশ্য শুধু প্রকাশনা নয়— বরং বিশুদ্ধ, গবেষণাভিত্তিক, ও পাঠকবান্ধব ইসলামি জ্ঞানের মাধ্যমে মানুষকে সত্যের দিকে আহ্বান করা।
Loading…
Q-Tech Project বা “কিউ-টেক প্রজেক্ট” হলো Tarteel Project-এর প্রযুক্তিনির্ভর বিভাগ, যার মূল উদ্দেশ্য হলো আধুনিক প্রযুক্তিকে কুরআনের খেদমতের জন্য ব্যবহারযোগ্য করে তোলা। এই প্রজেক্টের মাধ্যমে আমরা এমন ডিজিটাল প্ল্যাটফর্ম, অ্যাপ, ওয়েবসাইট এবং প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরি করি, যা কুরআন শিক্ষার জন্য সহায়ক হয়।